'রাজধানীর স্কুলেই করোনার টিকা পাবে শিক্ষার্থীরা'

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৪:৪৯ পিএম

এ সপ্তাহ থেকেই শুরু হচ্ছে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের করোনার টিকা কার্যক্রম। শুরুতে ঢাকা শহরের কিছু বিদ্যালয়ে এ টিকা দেওয়া হবে, এমনকি পর্যায়ক্রমে সারাদেশে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। 

সোমবার (১ আগস্ট) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি জানান, শিশুদের টিকা নিয়ে যাবতীয় প্রস্তুতি শেষ করা আছে। আমাদের হাতে পর্যাপ্ত টিকাও মজুদ আছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে এলেই দিনক্ষণ ঠিক করে আমরা টিকা কার্যক্রম শুরু করবো।

মহাপরিচালক বলেন, ঢাকার যে সব এলাকায় কোভিডে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে সে এলাকায় আগে টিকা দেওয়া হবে।

শিশুদের টিকার নিবন্ধন প্রসঙ্গে এর আগে ঢাকা পোস্টকে তিনি বলেছিলেন, আমাকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সুরক্ষা অ্যাপস বাচ্চাদের নিবন্ধনের জন্যে খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে।

এদিকে ২৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের বয়সসীমা হবে ৫ বছর থেকে ১১ বছর (১১ বছর ৩৬৪ দিন)। এ বয়সসীমার শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ করতে অবশ্যই সুরক্ষা অ্যাপ/সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধিত হতে হবে।

এতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর নেই তাদের অবশ্যই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা বিষয়টি নিশ্চিত করবেন।

এরইমধ্যে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছেছে। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশ এ টিকা পেয়েছে।


একাত্তর/এসএ

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক...
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর