নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন বঙ্গমাতা: স্পিকার

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০২:৫০ পিএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।

মঙ্গলবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে স্পীকার এ কথা বলেন। 

অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। 

এ সময় ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যখন মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে অন্তরীন থেকেছেন, তখন বেগম ফজিলাতুন নেছা ছাত্রলীগ ও আওয়ামী লীগকে ক্রান্তিলগ্নে নানা দিক নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন বঙ্গমাতা।

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সহ ১৫ আগস্টের কাল রাতে বর্বর হত্যাকান্ডে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আরও পড়ুন: ডলার কারসাজি: চাকরি হারাচ্ছেন ছয় ব্যাংকের ট্রেজারি প্রধান

বাসস জানায়, অনুষ্ঠানে বঙ্গমাতার ওপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত, কাজী নাবিল আহমদ এমপি ও মেহের আফরোজ। 

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে গোলাম মেরাজ, ডা. মাসুদ, শিল্পী রথিন্দ্রনাথ রায়, শহীদ হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শামসুদ্দিন আজাদ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজ আইরিন পারভিন, প্রদীপ রঞ্জন কর  ফাহিম রেজা নুর বক্তব্য রাখেন। 


একাত্তর/আরবিএস  

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদল।
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 
চিকিৎসাসংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুইদিন আগেই ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর