জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরতে নির্দেশ

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৮:৪২ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা বিষয়ে নিয়মিত সাধারণ মানুষকে তথ্য জানাতে বিপিসি এবং বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে মন্ত্রীপরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এদিকে বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের উপর ভ্যাট-ট্যাক্স কমানোর একটি প্রস্তাব বিপিসি তৈরি করছে, যা খুব শিগগিরই এনবিআরকে পাঠানো হবে। 

প্রায় ৫০ শতাংশ দাম এমন এক সময় বাড়িয়েছে সরকার যখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। এর প্রভাবে বাসভাড়া থেকে শুরু করে সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। 

এদিকে জ্বালানি তেলের উপর থাকা ৩০ শতাংশ ভ্যাট-ট্যাক্স না কমিয়ে উচ্চমূল্যের বোঝা জনগণের উপর চাপিয়ে দেয়ার সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। তাই সরকারের যুক্তি দেশের মানুষকে জানাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

অন্যদিকে, বৈঠকের পর বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর দপ্তরে গেলেও এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

তবে জানা গেছে, জ্বালানি তেলের উপর বিদ্যমান ভ্যাট ও ট্যাক্স কমানোর একটি প্রস্তাব তৈরি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) নির্দেশনা দেয়া হয়েছে, যা জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে পাঠানো হবে।  

আরও পড়ুন: ভেজাল-লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদনে ১০ বছরের জেল

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, আশেপাশের দেশের চেয়ে জ্বালানি তেলের দাম এখনো কম। তাই সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। 

তবে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে স্বীকার করে তিনি বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় তেলের দাম কমানো সম্ভব হয়নি।


একাত্তর/এসজে


প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর