‘লোডশেডিংয়ের সুফল, আজ থেকে টানা ১৫ দিন সেচে বিদ্যুৎ’

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১২:৪৭ পিএম

গত একমাসে লোডশেডিং হওয়ার ফলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল (মঙ্গলবার) ১১ থেকে ১৩ হাজার মেগা ওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়েছে জানিয়ে তিনি বলেন, আজ (বুধবার) থেকে আগামী ১৫ দিন সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হবে। কৃষক মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বিদ্যুৎ পাবেন।

বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে সময় কমিয়ে নতুন অফিসের প্রথমদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, অফিস সময়সূচি এগিয়ে নিয়ে আসায় আজকে (বুধবার) সকাল ৯টা থেকেই বিদ্যুৎ খরচ শুরু হয়ে গেছে, যেটা আগে হতো সকাল ১০টা থেকে। 

পিক আওয়ার পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। গত একমাসে লোডশেডিং হওয়ার ফলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে। 

image


মন্ত্রী এমপিসহ সবার বাসায় লোডশেডিং চলছে জানিয়েছে তিনি বলেন, ডিপিডিসির ডেস্কোর সিটির ভেতরে পিক আওয়ার চেঞ্জ হচ্ছে। সন্ধ্যায় পিক আওয়ার হবে না। লোডশেডিং কমে আসবে।

আরও পড়ুন: নতুন সূচিতে অফিস শুরু, রাস্তায় বাস কমের অভিযোগ

নসরুল হামিদ বলেন, লোডশেডিং আমরা দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস সর্টেজ ছিল। ওই জায়গা থেকে আমরা লোডশেডিং ব্যালেন্স করার চেষ্টা করছি। ব্যালেন্স করে আমরা সাশ্রয় করতে পারছি।

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বুধবার (২৪ আগস্ট) থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। নতুন নিয়ম অনুযায়ী সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে সরকারি অফিস। 


একাত্তর/এসি

বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান...
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
জ্বালানি তেল বিতরণে আরোপিত রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) থেকে রেশনিং বাতিল করে পাম্পগুলোকে চাহিদা মতো জ্বালানি তেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর