ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৬:০৩ পিএম

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওষুধের দোকান বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকা উচিত। কারণ এটি জরুরি বিষয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবা হচ্ছে জরুরি সেবা। আমরা কোনো হাসপাতালের সময়সীমা কমায়নি। আমরা ২৪ ঘণ্টা সেবা বজায় রেখেছি। শুধু অফিস সময় ৮টা থেকে ৩টা করেছি। তাছাড়া সব হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে। সেখানে সময় অপরিবর্তিত থাকবে।

সিটি কর্পোরেশন যদি এ বিষয়ে কিছু বলে থাকে তাহলে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই এর সুরাহা করা হবে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আরও পড়ুন: ইউনিয়ন পরিষদ ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিটি কর্পোরেশন এক গণবিজ্ঞপ্তিতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ওষুধের দোকানের বিষয়ে বলেছে, সাধারণ ওষুধের দোকান রাত ১২টায় বন্ধ হবে। আর হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টায় বন্ধ করতে হবে।

সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্ত নিয়ে নানান মহলে সমালোচনা চলছে।


একাত্তর/আরএ

আন্দোলনকারীরা জানান, চিকিৎসক সমাজের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। একইসঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের তালিকা ও সহায়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ১৭ সদস্যের উপ-কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার ছেলে ও মেয়ের এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর