তিস্তা চুক্তি: ঢাকার দাবিতে নয়াদিল্লির আশ্বাস

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৯:৩৩ পিএম

দ্রুত তিস্তার পানি বণ্টন চুক্তি করতে ভারতের কাছে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ। জবাবে নয়াদিল্লির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুক।

যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দেশে ফিরে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 

জাহিদ ফারুক বলেন, বৈঠকে তিস্তা ছাড়াও কুশিয়ারা নদীর পানি নিয়ে একটি সমঝোতা স্মারকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছে। 

এবারের বৈঠকে ভারতের সঙ্গে গঙ্গা নদীর পানি চুক্তির অধীনে বাংলাদেশ যে পানি পায়, সেটির সর্বোচ্চ ব্যবহারের জন্য একটি সমীক্ষা করার বিষয়ে একমত হয়েছে ঢাকা-নয়াদিল্লি। 

বৈঠকে গঙ্গা, তিস্তা, মনু, মুহুরি, খোয়াই, গুমতি, ধরলা, দুধকুমার ও কুশিয়ারা নদীর পানি নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় আরও কয়েকটি অভিন্ন নদীর পানি বণ্টন সংক্রান্ত অন্তর্বর্তীকালীন চুক্তির জন্য নদীর তথ্য-উপাত্ত আদান-প্রদান করা হবে।

২৩ আগস্ট পানিসম্পদ সচিব পর্যায়ে এবং ২৫ আগস্ট নয়াদিল্লিতে জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দুটি বৈঠকেই তিস্তাসহ গঙ্গা ও কুশিয়ারার পানি নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী জা‌হিদ ব‌লে‌ন, গঙ্গার পা‌নির সব‌চে‌য়ে ভালো ব্যবহার নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি। ত‌বে গঙ্গা চু‌ক্তির নবায়ন নি‌য়ে কোনো কথা ব‌লি‌নি।

তিস্তা চু‌ক্তি প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, তিস্তা চু‌ক্তি দ্রুত কর‌তে আমরা ভারতীয় পক্ষ‌কে ব‌লে‌ছি। তারা চেষ্টা কর‌বেন ব‌লে আশ্বাস দি‌য়ে‌ছেন। ত‌বে তিস্তার ব্যাপা‌রে সর্বোচ্চ পর্যা‌য়ে আলোচনা হ‌চ্ছে।

কু‌শিয়ারা সম্প‌র্কে জান‌তে চাইলে প্রতিমন্ত্রী ব‌লেন, কু‌শিয়ারা থে‌কে ১৫৩ কিউসেক পা‌নি বাংলা‌দেশ উত্তোলন কর‌তে পারবে। এ বিষয়ে চুক্তি প্রধানমন্ত্রীর সফ‌রে সই হ‌তে পা‌রে।

আরও পড়ুন: বেশি লাভে চাল বিক্রি করতে অভিনব প্রতারণা

ভার‌তের পা‌নিসম্পদমন্ত্রী গ‌জেন্দ্র সিং সিখাওয়া‌তকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর কথা জানিয়ে জা‌হিদ ফারুক ব‌লে‌ন, মার্চ কিংবা এপ্রিল বাংলা‌দে‌শে আসার আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছি। 

তিনি আরও বলেন, তখন জেআর‌সি পরব‌র্তী বৈঠক কর‌বে। হে‌লিকপ্টা‌রে ক‌রে পু‌রো বাংলা‌দেশ দেখা‌ব, কীভা‌বে আমা‌দের জীব‌নের স‌ঙ্গে পা‌নির সম্পর্ক।


একাত্তর/এসজে

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর