মর্টার শেলের ঘটনায় মিয়ানমারকে কড়া বার্তা দিলো ঢাকা

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৯:৩০ পিএম

কক্সবাজারের তমব্রু সীমান্তে বাংলাদেশের ভেতরে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। একই সঙ্গে কঠোর বার্তাও দেয়া হয়েছে।

ঢাকায় থাকা মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে সোমবার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বিকেলে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে আমরা ডেকে পাঠিয়েছি। একটি নোট ভার্বালের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যাংছড়ির ঘুমধুম এলাকার তমব্রু সীমান্তে রোববার জনবসতি এলাকায় মিয়ানমার থেকে আসা তিনটি মর্টার সেল আছড়ে পড়ে।

তবে একটিও বিস্ফোরিত না হওয়ায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু মর্টার তিনটির বিস্ফোরণ হলে ব্যাপক হতাহতের শঙ্কা ছিলো।

ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। রোববার সন্ধ্যার সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বিষয়টিকে আক্রমণ হিসেবে দেখছে না, দুর্ঘটনা হিসেবে দেখছে বাংলাদেশ।

তিনি জানান, এ ধরনের ঘটনায় আগেও মিয়ানমারকে বার্তা দেওয়া হয়েছে। এবারও কঠোর বার্তা দেওয়া হবে। 

পরের দিনই ঢাকায় থাকা মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তাকে জানিয়ে দেয়া হয় কড়া বার্তা। সেই সঙ্গে জানানো হয়েছে কঠোর প্রতিবাদ।

মাসুদ বিন মোমেন বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে আমরা ডেকে পাঠিয়েছি। একটি নোট ভার্বালের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

উল্লেখ্য, চলতি মাসে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে দুইবার মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে এবং উভয় ক্ষেত্রেই মিয়ানমারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

তমব্রু সীমান্তের জিরো পয়েন্টে ৬২১টি পরিবারের ৪ হাজার ২০০ রোহিঙ্গা বাস করে। স্থানীয়রা জানান গেলো দু’সপ্তাহ ধরেই মিয়ানমারের ভেতর থেকে দিনরাত গোলাগুলির শব্দ পাচ্ছেন তারা।

আরও পড়ুন: জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত দুই একদিনের মধ্যে

এদিকে, গত জুন-জুলাই মাস থেকে দেশটির সামরিক বাহিনী দক্ষিণ-পূর্ব কায়াহ এবং কাইন ও উত্তর-পশ্চিম চীন রাজ্যে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

একই সঙ্গে রাখাইনে আরাকান আর্মির সঙ্গে তীব্র যুদ্ধ চলছে। সেখানে বাকি থাকা রোহিঙ্গাদেরও এ যুদ্ধের মাঝে টেনে আনা হচ্ছে।

একাত্তর/আরএ

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর