বেসরকারি চিকিৎসা কেন্দ্রের মান যাচাইয়ে মালিকরাই!

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৮ পিএম

মালিকদেরই দেয়া হলো বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মান যাচাইয়ের দায়িত্ব। দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মান যাচাইয়ের করবে মালিকদের সংগঠন। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির জানান, শুধু নিবন্ধন থাকলেই হবে না। সেবার মান যাচাইয়ের দায়িত্বও তাদেরকেই নিতে হবে। 

অন্যদিকে, সংগঠনের কর্মকর্তারা জানান সব শর্ত পূরণ করেই তারা এই দায়িত্ব পালন করবেন। এতে করে রোগীদের সেবা দেয়া আরও সহজ হবে তাদের ধারণা। 

দেশে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা প্রায় চার হাজার। এসব প্রতিষ্ঠান চিহ্নিত করতে চলতি বছরের মে মাসে প্রথম দফায় অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। 

এসব অভিযানে ছোট বড় সব ধরনের হাসপাতালেই নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এ কারণে দেড় হাজারের বেশি অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়।

দ্বিতীয় ধাপে ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অভিযানে ঢাকাসহ সারাদেশের ৮৫০টি নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 

তবে, এই প্রতিষ্ঠানগুলোর সেবার মান যাচাইয়ের দায়িত্ব এবার বেসরকারি হাসপাতাল আর ক্লিনিক মালিকদের সংগঠনকেই দিলো স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় একথা জানান, অধ্যাপক ডা. আহমেদুল কবীর। 

তিনি বলেন, অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক বন্ধে দেশে চলমান অভিযানে কোনো ছাড় নয়। হাসপাতালের অনুমোদন নিশ্চিতে সাইনবোর্ডে নিবন্ধন নম্বর ও মেয়াদ উল্লেখ করতে হবে।

এতে অনিবন্ধিত হাসপাতাল শনাক্ত করা সহজ হবে। অনিবন্ধিত প্রতিষ্ঠানকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে- যোগ করেন তিনি। 

অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে অভিযানে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কোনো আপত্তি নেই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। 

বলেন, বেসরকারি অনেক হাসপাতালে চিকিৎসার বিষয়ে যে নেতিবাচক ধারণা আছে তা দূর করতে হবে। এসব প্রতিষ্ঠানেই আমার-আপনার বাবা-মা, স্ত্রী-সন্তানরা চিকিৎসা নেবে।

সভায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, আমরা নিবন্ধনের বিষয়ে আপোষহীন। 

আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়া নিয়ে নগরবাসীর মিশ্র প্রতিক্রিয়া

যারা নিবন্ধিত তারাই আমাদের সদস্য হতে পারবে। একই সঙ্গে হাসপাতালগুলোর মানের দিকেও নজর দেব। সেবার মানের উপর ভিত্তি করে হাসপাতালগুলোর ক্যাটাগরি করার চেষ্টা করছি।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. আমিন হেলালি, ডা. এ বি এম হারুন, জেনারেল সেক্রেটারি ডা. মাইনুল আহসান প্রমুখ।


একাত্তর/এসজে

সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে দেশের হাসপাতাল ও ক্লিনিকসমূহে চিকিৎসা সেবা নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটির সময়ে সরকারি ও...
সারাদেশে হামের রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় দেশের সব সরকারি হাসপাতালকে শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে শয্যা সঙ্কটের অজুহাতে কোনো হাসপাতাল থেকে হাম বা হামের উপসর্গ থাকা...
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার আজ রোববার পর্যন্ত দুই দফায় দেশের ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর