প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত ঘর পাচ্ছে রূপনার পরিবার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৩ পিএম

স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ দলের গোলরক্ষক রূপনা চাকমার পরিবারকে ঘর বানিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশে শিগগিরই রাঙ্গামাটিতে সরকারিভাবে ঘর পাচ্ছে রূপনার পরিবার। 

রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রাঙ্গামাটিতে রূপনা চাকমার পরিবারকে দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়া হবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে দ্রুত সময়ের মধ্যে রূপনা চাকমার ঘর নির্মাণের বিষয়ে  নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা পাওয়ার পর আমি নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলুর রহমানকে ইতোমধ্যেই এ বিষয়ে নির্দেশ দিয়েছি।

জেলা প্রশাসক জানান, ইউএনও বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলেই এলজিইডির প্রকৌশলীকে নিয়ে ঘর নির্মাণের ব্যাপারে সরেজমিন দেখে আসবেন। আশা করা যায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে রূপনা চাকমার পরিবারকে একটি ঘর তৈরি করে দেয়া যাবে। 

image


টুর্নামেন্টের ফাইনালের আগে মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও ভুটানের বিপক্ষে একটি গোলও হজম করতে হয়নি বাংলাদেশকে। যার কৃতিত্ব দলের রক্ষণভাগের সঙ্গে রূপনারও। এমন কৃতিত্বের জন্য রূপনাকে বাড়ি করে দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: রুপনা ও ঋতুপর্ণার সফলতায় রাঙামাটিতে খুশির জোয়ার

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রূপনা চাকমার বাড়ি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ভুঁইয়া আদাম গ্রামে। সামাজিক মাধ্যমে রূপনার জীর্ণ বাড়ির ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকেই রূপনার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

একাত্তর/এসজে
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর