বিদ্যুৎ বিপর্যয়: টুকুর বক্তব্যকে অযৌক্তিক বললেন বিশেষজ্ঞরা

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৭:৪৪ পিএম

বিদ্যুৎ বিপর্যয় বারবার হবে- বিএনপি নেতা ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এমন মন্তব্যের পেছনে ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

টুকু দাবি করেছেন, নতুন আর পুরনো বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সমন্বয় হয় না। তাই এমন দুর্ঘটনা বারবার ঘটবে। তবে, বিশেষজ্ঞরা জানান, কারিগরি বিচারে এমন বক্তব্যের যৌক্তিকতা নেই। 

গেলো ৪ অক্টোবর বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। 

ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে দুইটি তদন্ত কমিটি। আগামী সপ্তাহ নাগাদ তদন্তের কাজ শেষ হবার কথা। তখনই জানা যাবে, সেদিন কি কারণে জাতীয় গ্রিডে বিপর্যয়। 

তবে ঘটনার পরদিন বিএনপি নেতা ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন নতুন আর পুরনো বিদ্যুৎ কেন্দ্রের সমন্বয় না হবার কারণে বিপর্যয় ঘটেছে। এটা বারবার হবে। 

তবে, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কোন ধরনের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিপর্যয় হলো সেটি খতিয়ে দেখা হচ্ছিলো। 

কিন্তু সাবেক প্রতিমন্ত্রী যেহেতু বারবার এমন বিপর্যয় ঘটবে বলে বক্তব্য দিয়েছেন, তাই এর সাথে কোন ষড়যন্ত্র আছে কিনা সেটি খতিয়ে দেখা হবে।

বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম জানান, নতুন ও পুরনো বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কোন সমন্বয়হীনতার কারণে কখনও কোন বিপর্যয় ঘটেনি। 

আরও পড়ুন: মিয়ানমারে ভয়ংকর শ্রমপাচারের শিকার শত শত ভারতীয়

তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, কারিগরিভাবে এমন বক্তব্যের কোন ভিত্তি নেই। কোন কথা বলার আগে বিদ্যুতের কারিগরির দিকে নিয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। 

এদিকে, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জাতীয় গ্রিডে দুই মেগাওয়াট বিদ্যুতও যুক্ত হয়নি বলে সমালোচনা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।


একাত্তর/এসজে

ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ হলে দেশের চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
দেশে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সঙ্কটে জনগণের চরম ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
দীর্ঘ ১৬ দিনের সঙ্কট কাটিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলের মধ্যে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হতে যাচ্ছে। তবে সার্বিক গ্যাস সরবরাহ আগের স্বাভাবিক...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮টি শিশু। 
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে জারি করা এই আদেশে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর