সংকট নেই এলপিজির, জ্বালানি মন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো ধরনের সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিশ্চিত করেছেন এলপিজি খাতের আমদানিকারক ও অপারেটররা। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তারা এই আশ্বাস প্রদান করেন।

দেশে এলপিজির বর্তমান আমদানি, মজুদ, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনার জন্য আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতির দায়িত্ব পালন করেন জ্বালানিমন্ত্রী।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দেশের এলপিজি খাতের সার্বিক চিত্র তুলে ধরা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্ট ২০২৬ মাসে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং চলতি সেপ্টেম্বর ২০২৬ মাসের ২২ তারিখ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। প্রাপ্ত এই পরিসংখ্যান স্পষ্টভাবে প্রমাণ করে যে দেশে বর্তমানে এলপিজির পর্যাপ্ত জোগান ও মজুদ রয়েছে, ফলে কৃত্রিম বা বাস্তব কোনো সংকটের অবকাশ নেই।

তবে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও গ্রাহক পর্যায়ে যাতে কোনো ধরনের কৃত্রিম সরবরাহ ঘাটতি তৈরি না হয় কিংবা অসদুদ্দেশ্যে কেউ মজুদদারী করে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে কড়া সতর্কবার্তা দিয়েছেন জ্বালানিমন্ত্রী।

এ সময় অপারেটররা বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি ব্যবসায়ে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার কথা শুনে জ্বালানিমন্ত্রী তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন এবং আশ্বস্ত করেন যে এলপিজি আমদানির সকল বাধা দূর করে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

একাত্তর/এআরএস
বাসাবাড়িতে রুফটপ সোলার বা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনকারীদের ‘গ্রিন হাউস’ হিসেবে স্বীকৃতি দেবে সরকার। পাশাপাশি তাদের বিশেষ করছাড়ের সুবিধাও দেওয়া হবে। এ সুবিধা নিশ্চিত করতে দ্রুতই সংসদে প্রয়োজনীয়...
পর্যাপ্ত কমিশন না পাওয়া এবং পরিচালনা খরচ বেড়ে যাওয়ার ছুতোয় আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। তবে জরুরি পণ্য নিয়ে জনগণকে...
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
দেশের কোথাও এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা...
সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন...
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই এবার চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর