সৌদি আরবের সঙ্গে হবে নিরাপত্তা সহযোগিতা চুক্তি

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৮:০৪ পিএম

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। নভেম্বরে দেশটির ডেপুটি ইন্টিরেওর মন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের ঢাকা সফরের সময়ে এই চুক্তি হতে পারে। 

বুধবার (২৬ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পরে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান একথা বলেন।

তিনি বলেন, আমি অক্লান্ত চেষ্টা করছি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আশা করি এটি একটি ভালো সফর হবে।

সফরে কী চুক্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা সহযোগিতা চুক্তি হবে।

ওই চুক্তিতে কী থাকবে জানতে চাইলে তিনি বলেন, তথ্য সরবরাহ, উপাত্ত যাচাই করা- এ বিষয়গুলো থাকবে। ২৬ লাখ বাংলাদেশি সৌদি আরবে বাস করে। তাদের নিরাপত্তা দেখাও আমাদের দায়িত্ব।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি হবে। এটি অত্যন্ত ভালো। আমরা এটির সঙ্গে আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে।


একাত্তর/এআর

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর