মূল্যস্ফীতি বাড়লেও শ্রমিকদের বেতন বাড়েনি: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০২:২৪ পিএম

দেশে মূল্যস্ফীতির সঙ্গে মিল রেখে শ্রমিকদের বেতন ততটা বাড়েনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (০২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়ার মূল কারণ তো আমাদের মনে রাখা উচিত। এটা আমাদের বাজারের ব্যর্থতা নয়। আমাদের বাজার এখন বিশ্ববাজারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অন্যান্য বাজারের চাপও আমাদের এখানে এসেছে।

তবে দেশের বর্তমান মূল্যস্ফীতিকে নিম্নআয়ের দেশের জন্য ‘ভালো’ বলে দাবি করেন তিনি।

সাংবাদিকদের মন্ত্রী বলেন, আইএলও দাবি করেছে উপকূলসহ দেশের কিছু জায়গা দাস প্রথার মত শ্রমিক খাটানো হয়। তাদের জানানো হয়েছে বাংলাদেশে জোড় করে কাউকে কাজ করানো হয় না। তবে এমন পরিবেশ তৈরি করা হয় বাধ্য হয়ে কম টাকায় কাজ করেন শ্রমিকরা।

মন্ত্রী বলেন, দেশে আট মাসের তুলনায় রেমিট্যান্স আসার হার সবচেয়ে কম। তবে আগামী মাসে এটা বাড়বে। আইএমএফ এর লোন পেলে অর্থনীতিতে কিছুটা স্বস্তির দিকে ফিরবে। লোনের ক্ষেত্রে আইএমএফ কোনো কন্ডিশন দিতে পারে না, পরামর্শ দিতে পারে।

আরও পড়ুন: ২০২৩ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ

পরিকল্পনামন্ত্রী বলেন, জিডিপির হিসাব তিন মাস পর পর করার উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে।

দেশে উচ্চ মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, সবাই তো বাজারে যায়, বিষয়টা এমন নয় আজকে দাম এক কালকে হঠাৎ আরেক হয়ে গেল। এমনিতেই তো কার্তিক মাসে ঘরে চাল কমে যায়। এটা নিয়মিত প্রক্রিয়া। মাসের শুরুতে পকেটে যেমন টাকা থাকবে, মাস শেষেও তেমন থাকবে- তা নয়। মাসের শেষ দিকে পকেটে অভাব থাকতেই পারে।


একাত্তর/এসি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়েছে।
জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার। 
দ্রুতই মূল্যস্ফীতি কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি ও মূল্যস্ফীতি উভয়ই বেড়েছে। অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৬৬ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর