এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৪:২৩ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার (৬ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয়েছে।

এদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সময়সূচী অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে, গত ১৯ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে সারা দেশে ৪২ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে। সে অনুযায়ী, গত ৩ নভেম্বর থেকে সব কোচিং সেন্টার ১৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও চলাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে।

গত ১৯ অক্টোবর শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, গত বছর মোট এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৩ হাজার ৪০৭ জনে। এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

এছাড়াও বিদেশে আটটি কেন্দ্র রয়েছে, যেখানে ২২২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে।


একাত্তর/জো

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে।  
এইচএসসি ও সমমানের পরীক্ষা বাকি পরীক্ষাগুলো ১১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হচ্ছে না। এগুলো হবে আরও দুই সপ্তাহ পরে। আর বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংস কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এইচএসসি ও সমমানের আরো চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর