'রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘ কাজ করছে'

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে জাতিসংঘ কাজ করছে। এ বিষয়ে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোয়েন লুইস বলেন, বৈশ্বিক অনেক ইস্যু প্রতিনিয়ত সামনে আসছে। আফগানিস্তান ইস্যুর পরপরই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যু সামনে এলো। এটি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এসব কারণে রোহিঙ্গা ইস্যু ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তবে জাতিসংঘ বিষয়টি জিইয়ে রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে এখন রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহের বিষয়টি খুব চ্যালেঞ্জিং। তাদের খাদ্য নিরাপত্তার বিষয়টিও চ্যালেঞ্জিং। সেখানে আমরা মনোযোগ দিচ্ছি।

‘রোহিঙ্গাদের জন্য দাতাদের দেয়া ফান্ড থেকে জাতিসংঘের স্থানীয় অফিস ব্যবস্থাপনায় মাত্র ৬ থেকে ৭ শতাংশ ব্যয় করা হয়। বাকি অর্থ রোহিঙ্গাদের জন্য ব্যয় করা হয়’ যোগ করেন গোয়েন লুইস।

এ সময় জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী রাজনৈতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানের পরামর্শ দেন। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন আবাসিক সমন্বয়কারী। গোয়েন লুইস বলেন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮০০ শান্তিরক্ষীর মধ্যে ৫০০ নারী রয়েছেন। বিষয়টি খুবই ইতিবাচক।

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন বক্তব্য রাখেন।


একাত্তর/এআর

বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর