জাতীয় গ্রিডে যুক্ত হলো দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১০:৩৭ পিএম

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় পদ্মায় সম্পূর্ণ প্রস্তুত হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে পদ্মায় নির্মাণ হওয়া বৈদ্যুতিক টাওয়ারের মাধ্যমে রামপাল ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। খবর: বাসস। 

পায়রা ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে থেকে গোপালগঞ্জ হয়ে পদ্মার বুকে সাতটি বৈদ্যুতিক টাওয়ারের সঞ্চালন লাইনে জাতীয় গ্রিডে যুক্ত হলো আমিনবাজার গ্রিড উপকেন্দ্রে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত  বিদ্যুৎ গোপালগঞ্জ গ্রিড উপকেন্দ্র হয়ে একইভাবে পদ্মা পার হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারবে। 

পদ্মা সেতুর আদলে নদীর তলদেশে অন্তত ১১০ মিটার গভীর পর্যন্ত স্থাপন করা ৩৬ পাইলের উপরেই বসেছে টাওয়ারের প্লাটফর্ম। 

গত জুনে সম্পন্ন হওয়া এই প্লাটফর্ম থেকেই ১২৬ মিটার উচ্চতার টাওয়ার করে সঞ্চালন লাইন সম্পন্ন হলো বিজয়ের মাসে। 

নদীতে একটি থেকে আরেকটি টাওয়ারের দূরত্ব ৮৩০ মিটার। ৯ দশমিক ৪ কিলোমিটার পদ্মার উপর দিয়ে যাওয়া এই সঞ্চালন লাইন জাতীয় গ্রিডকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। সাড়ে ৭ কিলোমিটার পদ্মা নদীর উপর দিয়ে যাওয়া এই সঞ্চালন লাইন জাতীয় গ্রিডকে বিশেষ উচ্চতায় নিয়েছে। 

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের প্রধান প্রকৌশলী (পিজিসিবি) মোরশেদ আলম খান বলেন, পদ্মা সেতুর দুই কিলোমিটার ভাটি দিয়ে ঢাকা-খুলনা ব্যাকবোন ৪০০ কেভি এই সঞ্চালন লাইন দেশের অর্থনীতিতে সাফল্য বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন: মেট্রোরেল উদ্বোধন ২৮ ডিসেম্বর

তিনি জানান, আমিনবাজার থেকে মাওয়া হয়ে গোপালগঞ্জ পর্যন্ত সাড়ে ৮২ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট লাইন। এই লাইন মোংলা পর্যন্ত আরও ৯৬ কিলোমিটার সম্প্রসারিত হয়েছে। প্রকল্প ব্যয় আড়াই হাজার কোটি টাকার বেশি।

আর এই পদ্মা সেতু প্রকল্পের আওতায় সাতটি প্লাটফর্ম নির্মাণে খরচ হয়েছে আরও প্রায় ৬৭০ কোটি টাকা। এই লাইনে তিন হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হবে।


একাত্তর/এসজে

পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকবছর ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টানা কর্মযজ্ঞ শেষে গত ৩০ জুন কাজ শেষ হয়।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর