আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১০:০৬ এএম

দুই দিনের সফরে শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

তিনদিনের ভারত সফর শেষে শনিবার রাতে ঢাকায় পৌঁছবেন তিনি। দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র ফোরামে অংশ নেন ডোনাল্ড লু।

সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম এবং মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকের জন্য আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি বাংলাদেশ সফর করবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশ সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সম্প্রসারণ এবং শ্রম ও মানবাধিকারের বিষয়ে দৃষ্টিভঙ্গি জানতে ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে দেখা করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু।

উল্লেখ্য, গত ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করছেন মার্কিন এই পররাষ্ট্র কর্মকর্তা। ২০২১ সালের সেপ্টেম্বরে তিনি দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।


একাত্তর/এআর

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার মাস পর বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ভোটের পর যুক্তরাষ্ট্রের বড় কোনও কর্মকর্তার বাংলাদেশ সফর...
ঢাকা সফররত মার্কিন পর্যবেক্ষক দল বরাত দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিরোধী প্রোপাগান্ডায় সাত মিলিয়ন ডলার ব্যয়ে লবিস্ট...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর