ইসরাইলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৬:৪০ পিএম

পশ্চিম তীরের জেনিন রিফিউজি ক্যাম্পে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলায় ১০ জনকে হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসরাইলি সেনারা বারবার সহিংস আচরণ করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে। এজন্য বাংলাদেশ চরম উদ্বিগ্ন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অবৈধ অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন। এছাড়া অবকাঠামোগত ধ্বংসযজ্ঞও চালানো হয়েছে। এক বিবৃতিতে এসব তথ্য জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রায় এক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে পশ্চিম তীরে। প্রতিদিনই কোথাও না কোথাও অভিযান চলছে ইসরায়েলের। এ ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষও হচ্ছে। বৃহস্পতিবারের ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী বিস্তারিত উল্লেখ না করে জানিয়েছে, অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন: নির্বাচন সুষ্ঠু করতে সবরকম প্রস্তুতি চলছে: বিদায়ি সুইস রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের ইস্যু সমাধানের জন্য উভয়পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।


একাত্তর/জো

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান। 
ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করতে সম্প্রতি খসড়া আইন অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট ‘নেসেট’।
ফিলিস্তিনে চলমান ইসরাইলি আগ্রাসন ও দিন দিন বেড়ে চলা মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর