বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০০ পিএম

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনের যাচাই-বাছাই শেষে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, সরকারের চূড়ান্ত হিসাবে বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

গতবছর ২৭ জুলাই জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। সেই হিসাবে চূড়ান্ত ফলাফলে জনসংখ্যা বেড়েছে ৪৫ লাখ ৪১ হাজার ৮৬২ জন। চূড়ান্ত পর্যায়ে যোগ হয়েছে দুই দশমিক ৭৫ শতাংশ।  

তার আগে ২০১১ সালের আদমশুমারি ও গৃহগণননায় দেশের জনসংখ্যা পাওয়া গিয়েছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রকাশিত রিপোর্টের ওপর সেমিনারে এ তথ্য জানানো হয়। 

সেমিনারে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। এতে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা  প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। 

জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পের গবেষণা পরিচালক ইউনুস বিস্তারিত তুলে ধরে বলেন, জনশুমারি কাজ থেকে নেই। এর ধারাবিহিকতায় পিইসি রিপোর্ট প্রকাশ পেলো। এখানে যেভাবে ফলাফল এসেছে সেভাবে হয়েছে। শুমারি করতে চেষ্টার কোনো কমতি করিনি। ধাপে ধাপে দেশের প্রতিটি কর্নারে আমরা পৌঁছে গেছি। সবার সহায়তায় এটা করতে সক্ষম হয়েছি। 

১৩৩টি রিপোর্টে দুইটি প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর পরে বাকিগুলো প্রকাশ করা হবে। পানির ব্যবহার, গৃহসহ নানা রিপোর্ট আলাদা আলদাভাবে কাজ করবো।

আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক বিক্রিতে জরিমানাসহ কড়াকড়ি আরোপ

স্বাধীনতার পর ১৯৭৪ সালে দেশের প্রথম শুমারিতে জনসংখ্যা পাওয়া গিয়েছিল ছিল সাত কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন। ১৯৮১ সালের শুমামিতে তা বেড়ে আট কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন হয়। ১৯৯১ সালের শুমারিতে জনসংখ্যা দাঁড়ায় ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জনে।


একাত্তর/এসি

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর