সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৩ পিএম

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। 

প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত থাকবেন।

এর আগে সোমবার মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট আবদুল হামিদ। তিনি ফোনে সাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন: নারীদের কর্মের নতুন দ্বার খুলেছে পোশাক শিল্প: প্রধানমন্ত্রী

নির্বাচনী তফসিল অনুযায়ী গত রোববার সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেয়া হয়। সোমবার যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গ্রহণ করা হয়। আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিকেলে তাকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

মোহাম্মদ সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী সাহাবুদ্দিন একাধারে আইনজীবী, অধ্যাপক, সাংবাদিক ও বিচারক ছিলেন।


একাত্তর/এসি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর