দুদক কমিশনারের রাষ্ট্রপতি হতে বাধা নেই: সিইসি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৮ পিএম

দেশের সংবিধান অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনারের রাষ্ট্রপতি হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো অনাকাঙ্ক্ষিত।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতেও আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার।

কাজী হাবিবুল আউয়াল বলেন, রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচন কমিশন থেকে নিয়োগ দেয়া হয়নি। আইন অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে কমিশন। নিয়োগ এবং নির্বাচিত এই দুই প্রক্রিয়ার মধ্যে পার্থক্য রয়েছে বলে মত দেন তিনি।

১৯৯৬ সালে রায়ের কথা উল্লেখ করে সিইসি বলেন, কমিশনার কিংবা বিচারপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে বাধা নেই। রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে অবান্তর প্রশ্ন তোলা হলে সেটি অনাকাঙ্ক্ষিত বলেও মনে করেন সিইসি।

সোমবার আওয়ামী লীগের প্রার্থী সাহাবুদ্দিনকে একমাত্র মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন সিইসি। পরদিন সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নিয়ম অনুযায়ী তার নাম-ঠিকানাসহ প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: দেশের ওপর আর যেন কোন কালো থাবা না পড়ে: প্রধানমন্ত্রী

এর আগে রোববার সিইসির কাছে সাহাবুদ্দিনের মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেদিনই ইসির পক্ষ থেকে বলা হয়, যেহেতু একজনের মনোনয়ন জমা পড়েছে, তাই সোমবার যাচাই-বাছাই শেষে সাহাবুদ্দিনই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।

বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে। আগের মেয়াদেও তিনি রাষ্ট্রপতি ছিলেন। ২০১৮ সালের ২৪ এপ্রিল বঙ্গভবনের দরবার হলে ২১তম রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি শপথ নেন।

নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। দুদকের সাবেক এই কমিশনার মো. আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনে যাচ্ছেন।


একাত্তর/এসি

স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর