বাংলাদেশে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৭ পিএম

বাংলাদেশে সয়াবিন, গমসহ কৃষিপণ্য রপ্তানি আরো বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য বাংলাদেশকে বিশেষ বাণিজ্য সুবিধা দিতেও তার দেশ প্রস্তুত বলে জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সয়াবিন ক্রাশিং কারখানা পরিদর্শন করতে এসে তিনি এসব কথা জানান।

পিটার হাস বলেন, বাংলাদেশে বিপুল পরিমাণ কৃষিপণ্য রপ্তানি করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। অ্যামেরিকার কৃষিপণ্য রপ্তানির সবচেয়ে বড় ১০টি দেশের একটি বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আমেরিকার সয়াবিন উন্নতমানের সয়াবিন।

তিনি আরো বলেন, বাংলাদেশ তাদের প্রয়োজনের সিংহভাগ সয়াবিন আমেরিকা থেকে আমদানি করে, এটি আনন্দের। আমাদের নিজস্ব আইন ও বিধি মেনে আমেরিকার কৃষিপণ্য আমদানিতে বাংলাদেশকে কী ধরনের বিশেষ সুবিধা দেওয়া যায় তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো।

নারায়ণগঞ্জের মেঘনা গ্রুপ- এমজিআই এর সিড ক্রাশিং কারখানা পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হ্যাস। এ সময় তিনি বলেন, মেঘনার গ্রুপের মতো বড় প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কৃষিপণ্য বাণিজ্য বাড়াতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

এর আগে, সকাল ১০টায় পিটার হাস নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে মেঘনা অর্থনৈতিক অঞ্চলে  পৌঁছালে তাঁকে স্বাগত জানান এমজিআই’র ডিরেক্টর তাহমিনা মোস্তফা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফসহ এমজিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় মার্কিন দূত পিটার হাসের কাছে এমজিআই এর বিভিন্ন ব্যবসায়ীক কর্মকাণ্ড তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির ব্যবসা এবং অর্থনীতিতে এর অবদান শুনে প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। মেঘনা শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে সফর সঙ্গী হিসেবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে মেগান ফ্রান্সিস।

আরও পড়ুন: নৌকা মানেই উন্নয়ন, এটা সর্বজনবিদিত: প্রধানমন্ত্রী

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁ সিডস ক্রাশিং মিলস লিমিটেড ফ্যাক্টরিটিতে উৎপাদিত উচ্চমানের সয়াবিন মিল, রেপসিড কেক, এক্সট্রুডেড ফুল ফ্যাট (সয়া), সয়াবিন হাল, লিকুইড লেসিথিন, পাউডার লেসিথিন এবং লেসিথিন অয়েল দেখেন।

একাত্তর/আরএ
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।
পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর