আবার বাড়লো বিদ্যুতের দাম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৮ পিএম

নির্বাহী আদেশে একমাসের ব্যবধানে আবারো বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ৫ শতাংশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি গেজেট আকারেও প্রকাশিত হয়েছে। নতুন দাম কার্যকর হবে ফেব্রুয়ারি মাস থেকেই।

এ নিয়ে গত ১৪ বছরে ১৩ বারের মতো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এর আগে সর্বশেষ গত বছরের ৩০ জানুয়ারি বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছিল। তার ১৮ দিন আগে ১২ জানুয়ারি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় ৫ শতাংশ।

নতুন এই সিদ্ধান্তের ফলে দু’মাসের ব্যবধানে খুচরা পর্যায়ে তিন দফা বিদ্যুতের দাম বাড়ানো হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবাসিক গ্রাহকদের মধ্যে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৪ টাকা ১৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৩৫, শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম ৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৮৫ পয়সা এবং ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ৬ টাকা ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: আগামী নির্বাচনেও নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা

সেই সঙ্গে ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের ৬ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৯৫ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিটের জন্য ৬ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৩৪ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ১০ টাকা ৯৬ পয়সা থেকে বাড়িয়ে ১১ টাকা ৫১ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরে বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল ১২ টাকা ৬৩ পয়সা থেকে বেড়ে ১৩ টাকা ২৬ পয়সা করা হয়েছে।

আবাসিক গ্রাহক ছাড়াও বেড়েছে সব ধরনের বিদ্যুতের দাম। এরমধ্যে কৃষি, ধর্মীয়, দাতব্য, হাসপাতাল, রাস্তার বাতি, পানির পাম্প, ক্ষুদ্র শিল্প, শিল্প, বাণিজ্য, ব্যাটারি চার্জিং স্টেশনের বিদ্যুতের দাম বেড়েছে।


একাত্তর/আরএ

ভবিষ্যতে বিদ্যুতের সরবরাহ ঘাটতি মেটাতে বিতরণকারী সংস্থাগুলোকে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।
ভর্তুকির চাপ কমাতেই আবারও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এই দাম বাড়ানোর মধ্য দিয়ে বাজেটের ওপর চাপ কমানোর পাশাপাশি মুল্যস্ফীতিও নিয়ন্ত্রণে রাখা যাবে...
এক মাস পার হওয়ার আগেই আবার খুচরা এবং পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ফলে ফেব্রুয়ারিতে আরেক দফা সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়তে যাচ্ছে।বুধবার (১ ফেব্রুয়ারি) থেকেই নতুন দাম...
প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন জ্বালানি বিদ্যুৎ ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।  শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর