ভোগান্তি কমাতেই ঈদের সব টিকেট অনলাইনে: রেলমন্ত্রী

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১০:১০ পিএম

এবারের ঈদযাত্রায় ট্রেনের শতভাগ টিকেটই বিক্রি হবে অনলাইনে। বিগত ঈদের সময়ে টিকেট কাটতে গিয়ে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি দূর করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

তিনি আরও জানান, আগামী ১৭ থেকে ৩০ এপ্রিলের সব টিকেট কিনতে হবে রেলসেবা অ্যাপ বা রেলের ই-টিকেটিং ওয়েবসাইট থেকে। আর এই বিক্রি শুরু হবে দশ দিন আগ থেকে। অর্থাৎ সাত এপ্রিল থেকেই ঈদের আগাম টিকেট কিনতে পারবেন যাত্রীরা।  

জীবনের প্রয়োজনে ঢাকায় বাস করা কোটি মানুষ ঈদের ছুটিতে বাড়ি ফিরতে যখন মরিয়া তখন বেশিরভাগ যাত্রীর ভরসা রেলপথ। প্রতি বছর ঈদের আগাম টিকেট কাটতে রেলস্টেশনে রাত থেকে শুরু করে দিনভর লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে হতো যাত্রীদের।

সেই ভোগান্তি দূর করতে এবার ঈদ যাত্রার সব টিকেটই বিক্রি হবে অনলাইনে। রেলমন্ত্রী জানান, ২২ এপ্রিল ঈদ ধরে নিয়ে ১৭ এপ্রিল থেকে শুরু হবে ঈদের ট্রেন চলাচল। ফিরতি যাত্রা হবে ৩০ এপ্রিল পর্যন্ত। এই ১৪ দিনের সব টিকেট বিক্রি হবে শুধু অনলাইনে। 

বুধবার দুপুর ১২টার দিকে রেলভবনে এক সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম সুজন বলেন, এবার ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কমলাপুরে গিয়ে টিকিটের জন্য যাত্রীদের যেন ঘুরতে না হয় এবং তারা যেন বাসায় বসে টিকেট কাটতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার যদি কোনো ভুল-ত্রুটি হয় তবে সেটি কোরবানি ঈদে সংশোধন করা হবে।

রেলমন্ত্রী জানান, নির্দিষ্ট দিনের আগাম টিকেট কেনা যাবে দশদিন আগেই। এবার ঈদে ঢাকা থেকে বহির্গমন ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। সবকটি টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এ ছাড়া ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনে আরও তিন হাজার আসনের টিকেটও অনলাইনেই বিক্রি করা হবে।

তিনি আরও জানান, ঈদের চার দিন আগে থেকে সাতজোড়া আর ঈদের দিন চলবে দুই জোড়া বিশেষ ট্রেন। একটি এনআইডি নিবন্ধন দিয়ে সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাবে। আর যাত্রার দিন ননএসি সিটের বিপরীতে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট বিক্রি হবে কাউন্টার থেকে।

কিন্তু যথারীতি প্রশ্ন হলো রেলওয়ের সার্ভার জটিলতা নিয়ে। সহজ ডট কম কর্তৃপক্ষ জানিয়েছে, এবার প্রতি মিনিটে চার লাখ টিকেট বিক্রি করতে পারবে তারা। যার বিপরীতে প্রতিদিন টিকেট আছে প্রায় ২৮ হাজার। ফলে বেশিরভাগ লগইন করা ব্যক্তিকে হতাশ হতে হয়। 

অনলাইন প্রযুক্তির এই ব্যবহার সব মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে কি-না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান শতভাগ না হলেও সিংহভাগ মানুষের কথা ভেবেই এমন সিদ্ধান্ত।


একাত্তর/এআর

মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পাঁচ দিন পার হয়ে গেলেও তা সচল করা সম্ভব হয়নি। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে তীব্র গ্যাস সংকট। টার্মিনালটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর