সাবমেরিন কেবলে বিদ্যুৎ সরবরাহ শুরু কুতুবদিয়ায়

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০১:২৮ পিএম

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রথমবারের মতো জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। 

সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বুধবার রাত থেকে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। 

২১৫ বর্গকিলোমিটার দীর্ঘ কুতুবদিয়া দ্বীপে প্রায় দুই লাখ মানুষের বাস। ২০০৫ সাল থেকে সেখানে দুটি জেনারেটরের মাধ্যমে উপজেলা সদরসহ কিছু এলাকায় স্বল্প সংখ্যক গ্রাহককে সন্ধ্যার পর কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে ২০২০ সালে  ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় ধরা হয় প্রায় ৪০০ কোটি টাকা। 

গত বছরের নভেম্বরে নোয়াখালীর হাতিয়ায় শুরু হয়েছে বিদ্যুৎ সরবরাহ। বর্তমানে দ্বীপটির প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন।

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়ায় স্বাভাবিক সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না হওয়ায় সাবমেরিন কেবল ব্যবহার করা হয়েছে।

এটি ব্যয়বহুল হলেও শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন পিডিবির কর্মকর্তারা।

কুতুবদিয়ায় বিদ্যুৎ নিতে কক্সবাজারের মাতারবাড়ি থেকে মগনামা ঘাট পর্যন্ত রিভার ক্রসিং টাওয়ারের মাধ্যমে ৩৩ কিলোভোল্ট ওভারহেড লাইন নির্মাণ করা হয়েছে। সেখান থেকে সাগরের তলদেশে ফাইবার অপটিকসহ ৫ কিলোমিটার ডাবল সার্কিট সাবমেরিন লাইন নির্মাণের মাধ্যমে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 

গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছাতে কুতুবদিয়ায় দুই কিলোমিটার বিতরণ লাইন স্থাপন করা হয়েছে।


একাত্তর/আরবি

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
চট্টগ্রামের হাটহাজারীকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’, মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ ও গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘আদর্শনগর’ নামে...
কক্সবাজারে বসবাসরত ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর