পদ্মা সেতুতে যেসব নিয়ম মানতে হবে বাইক চালকদের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৯:৫১ পিএম

ঈদকে কেন্দ্র করে পদ্মা সেতুতে বাইক চলাচলে অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

মঙ্গলবার একনেকের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কিছু নির্দেশনা মেনে পরীক্ষামূলকভাবে ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলবে।

এদিকে মঙ্গলবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক এ সংক্রান্ত একটি প্রেস-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মের  ব্যত্যয় ঘটালে যেকোনো সময়ই আবারও বন্ধ হতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোটরসাইকেল চালকদের এই সুযোগ।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা গুলো হলো—

১. সেতুর টোল প্রদান করতে হবে (১০০ টাকা, ওয়ান ওয়ে)

২. সেতুর নির্দিষ্ট লেনে (বাম পাশে সার্ভিস লেন) মোটরসাইকেল চালাতে হবে

৩. কোন অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না

৪. ওভারটেকও করা যাবে না।

৫. মোটরসাইকেলের গতি সর্বোচ্চ ৬০ কিলোমিটারের মধ্যে রেখে চালাতে হবে

৬. মোটরসাইকেল চালক ও আরোহী দুজনকেই মানসম্মত হেলমেট পরিধান করতে হবে

৭. কোন অবস্থাতেই সেতুর উপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না

৮. চালকসহ সর্বোচ্চ দুইজন মোটরসাইকেলে চড়তে পারবে

এছাড়া মোটরসাইকেল চালনার ক্ষেত্রে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সব নিয়ম মেনে চলতে হবে মোটরসাইকেল চালকদের।

বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তসমূহ প্রতিপালন করে পদ্মা সেতু ব্যবহারের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শৃংখলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলে প্রেস-বিঞ্জপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার। 

ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।


একাত্তর/এআর

সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর