জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১০:৪৬ এএম

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।

এতে অংশ নেন - রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ।

জাতীয় ঈদগাহ ময়দানের মূল প্যান্ডেলে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করেন।

ঈদের প্রধান এই জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন: শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

নিরাপত্তার কথা বিবেচনায় রেখে পল্টন মোড়, মৎস্য ভবন মোড় ও শিক্ষাভবনের মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করা হয়।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর