বৌদ্ধ ধর্মীয় নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

আপডেট : ০৩ মে ২০২৩, ০১:২৬ পিএম

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন।

গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা। খবর বাসসের।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও যথাযোগ্য গাম্ভীর্য ও ঐতিহ্যবাহী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিববৃন্দ সেখানে উপস্থিত থাকবেন বলে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে।

আট শতাধিক আমন্ত্রিত অতিথিসহ ১৬৫০ জনেরও বেশি মানুষ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতারাও রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন।

আরও পড়ুন: স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান প্রধানমন্ত্রীর

এদিন দুপুরে গণমাধ্যমের মাধ্যমে সারাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন।


একাত্তর/আরএ

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর