কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত: প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ মে ২০২৩, ০৩:০৪ পিএম

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের কাছাকাছি এগিয়ে আসায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ দেখাতে বলা হয়েছে। 

দুর্যোগ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান শনিবার সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে।

‘কক্সবাজার বন্দরের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরের আট নম্বর মহাবিপদ সংকেত দেখানোর সিদ্ধান্ত হয়েছে।’

অবশ্য এর আগে শনিবার সকালের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়। আর পায়রা ও মোংলা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়।

উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের কাছের দ্বীপ ও চরাঞ্চলগুলো আট নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। 


একাত্তর/আরবি 

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি জানান, নিহতদের...
ঘূর্ণিঝড় ‘রিমাল’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি এখনও গভীর নিম্নচাপ হিসেবে থাকলেও মধ্যরাতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে এটি...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর