ইলিশা-১ গ্যাস কূপে তৃতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু

আপডেট : ১৫ মে ২০২৩, ১২:৫১ পিএম

ভোলা সদরের ইলিশা গ্যাস ক্ষেত্রের ইলিশা-১ নামের নতুন কূপে তৃতীয় স্তরের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষার শুরু হয়েছে। 

সোমবার সকাল ৭টায় তিন হাজার ২৫০ থেকে তিন হাজার ২৫৪ মিটার মাটির গভীরে আগুন প্রজ্বলনের মাধ্যমে গ্যাস উত্তোলনের এ পরীক্ষা শুরু হয়। খবর: বাসস। 

নতুন এ গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা দুই কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কূপটিতে ২০০ বিসিএফ বা তারও বেশি পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে।

এর আগে, গত ২৮ এপ্রিল কূপটিতে পরীক্ষামূলকভাবে প্রথম ডিএসটি’র কার্যক্রম সফলভাবে শুরু করা হয় এবং ৭ মে দ্বিতীয় ডিএসটি শুরু হয়। 

গত ৯ মার্চ সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট সংলগ্ন এলাকায় ইলিশা-১ কূপের খনন কাজ শুরু হয়। 

বাপেক্স’র মহাব্যবস্থাপক (ভূ-তাত্ত্বিক বিভাগ) মো. আলমগীর হোসেন বলেন, আজ সকালে আমাদের তৃতীয় ডিএসটি সফলভাবে শুরু করা হয়েছে। মাটির নিচে গ্যাসের প্রেশারও বেশ ভালো রয়েছে। প্রথম দিন গ্যাসের প্রেশার রয়েছে ৩৪০০ পিএসআই।

তিনি জানান, এ পরীক্ষামূলক গ্যাস উত্তোলন মোট ৭২ ঘণ্টা চলবে। গ্যাসের লাইনগুলো পরিস্কার হচ্ছে। তাই এ প্রেশার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে গ্যাস উত্তোলনের লক্ষ্যে কাজ শুরু হবে। 

আরও পড়ুন: হিন্দু নারীর সমান অধিকার প্রশ্নে হাইকোর্টের রুল

বাপেক্স সূত্র জানায়, নতুন এ গ্যাস ক্ষেত্রের কূপ নিয়ে জেলায় মোট তিনটি গ্যাস ক্ষেত্রের ৯টি কূপ রয়েছে। এগুলো হলো বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্র ছয়টি কূপ, সদরের ভেদুরিয়া ইউনিয়নের ভোলা নর্থ’র দুইটি ও সর্বশেষ ইলিশা গ্যাস ক্ষেত্রের ইলিশা-১ কূপ, যা থেকে দৈনিক মোট ১৮০ থেকে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা রয়েছে। এছাড়া এটি হতে যাচ্ছে দেশের ২৯তম গ্যাস ক্ষেত্র।


একাত্তর/এসজে

ভোলার বিশাল গ্যাস সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় নতুন একটি আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সরকার...
ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকা ও আশপাশের শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে।
ভোলার গ্যাস ভোলাতেই বিতরণের অগ্রাধিকার দেয়া হচ্ছে। সম্প্রতি ভোলা গ্যাস ক্ষেত্রে পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভোলার শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক...
পাইপলাইন তৈরি করে জাতীয় গ্রিডের মাধ্যমে ভোলার গ্যাস বরিশাল-পটুয়াখালীতে নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর