বিএনপির আন্দোলন পথ হারিয়ে দিশেহারা: কাদের

আপডেট : ২০ মে ২০২৩, ০৫:৪৫ পিএম

সরকার পতনের জন্য বিএনপির আন্দোলন পথ হারিয়ে দিশেহারা অবস্থার মধ্যে পতিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন এখন পথ হারিয়ে দিশেহারা। এখনো তারা আন্দোলনের রূপরেখাই ঠিক করতে পারেনি। 

বিএনপি ও তার দোসররা মিথ্যাচার করছে-মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা হাওয়া ভবন তৈরির জন্য বিদেশে যান না। তিনি আছেন বলেই অনেক দেশের থেকে বাংলাদেশ ভালো আছে। 

‘বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন না ঠাকুরগাঁও থেকে আসবে’ সেই দিনক্ষণ প্রকাশ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ।

দেশে শান্তি সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। 

ওলামা লীগ নিয়ে তিনি বলেন, এখন থেকে ওলামা লীগ গঠনতন্ত্র অনুযায়ী চলবে। 

সম্মেলনে ওলামা লীগকে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। 


একাত্তর/আরবি 

চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ-বিএফআইইউ।
ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর মিরপুর-১০ ও শেরেবাংলা নগর এলাকায় দুইজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে।
সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন আসামি করে হত্যা মামলার আবেদন করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর