নতুন ভিসা নীতি অসাংবিধানিক শক্তির জন্য সতর্কতা: রাজ্জাক

আপডেট : ২৫ মে ২০২৩, ০৫:২১ পিএম

যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের জন্য নতুন যে ভিসা নীতি ঘোষণা করেছে তা অসাংবিধানিক শক্তির জন্য সতর্কতা বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। 

বৃহস্পতিবার সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। 

কৃষিমন্ত্রী বলেন, যারা ডেমোক্রেটিক পদ্ধতিতে বাধা দেবে এটি তাদের জন্য প্রযোজ্য হবে। এটা অসাংবিধানিক শক্তিকে সতর্ক করবে।’ 

নির্বাচনকে উৎসাহিত করতে বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন দেশটির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন।

নতুন ভিসা নীতিতে আগামী জাতীয় নির্বাচনে সরকারের পাশাপাশি বিরোধীদলের কেউ সহিংসতায় জড়িয়ে পড়লে বা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করলে সেই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। 

নতুন ভিসা নীতির বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা কোন চাপ অনুভব করছি না। আমেরিকা একটা বড় দেশ হিসেবে গুরুত্ব দিচ্ছি। যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।’ 

তিনি বলেন, কারা ক্ষমতায় আসবে তা নির্ধারিত হবে জনগণের ভোটেই। নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবেই হবে। সবাই নির্বাচনে আসুক এটাই আমরা চাই।’

আরও পড়ুন: নতুন ভিসা নীতিকে স্যাংশন বলছেন না ডোনাল্ড লু

এ সময় চীনের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘চায়নার সঙ্গে বাংলাদেশের এমন কোনো কৌশলগত ভূরাজনৈতিক সম্পর্ক নাই যে, আমেরিকা সেই কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে। আমাদের অনেক প্রোজেক্টে চায়নার সহযোগিতা আছে। দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই উন্নত।’ 

স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই বলেও মন্তব্য করেন তিনি। 


একাত্তর/আরবি 

পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত পাঁচ হাজার নয়, এ পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশি এ সমস্যার মুখে পড়েছেন।
২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশে আগামীতে বজ্রপাতের ঘনত্ব এবং তীব্রতা আরো বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক বিশেষজ্ঞ। প্রাথমিক সতর্কতামূলক পদক্ষেপ ও প্রতিরক্ষা অবকাঠামোর অভাবে গ্রামীণ এলাকার জনগণ সবচেয়ে বেশি...
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর