এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা: ইকোনমিস্ট

আপডেট : ২৫ মে ২০২৩, ১০:২১ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার লৌহমানবী (আয়রন লেডি) উল্লেখ করে প্রভাবশালী ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিস্ট বলেছে, ১৭ কোটি মানুষের দেশে দারিদ্র বিমোচনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। 

‘শেখ হাসিনা ইজ এশিয়া’জ আয়রন লেডি’ শিরোনামে বুধবার এক সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময় ভার্জিনিয়ার এক হোটেলে এই সাক্ষাৎকার নেয়া হয়। 

ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নারী সরকার প্রধান এবং উভয় লিঙ্গের রাষ্ট্র প্রধানদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। ক্ষমতায় থাকার দুই দশকের মধ্যে ১৭ কোটি মানুষের দেশে দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বের বেশিরভাগ সময়ই দেশের বার্ষিক গড় জিডিপি প্রবৃদ্ধির হার ছিল সাত শতাংশের ঘরে।

‘৭৫ বছর বয়সী এই নেতার নেতৃত্বে তার দল আওয়ামী লীগ পরপর তিনটি নির্বাচনে জয়লাভ করেছে এবং সবমিলিয়ে চারবার। ইন্দিরা গান্ধী বা মার্গারেট থ্যাচারের চেয়ে বেশিদিন সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনেও জয়ী হবেন বলে তিনি আশা করছেন।’

সাক্ষাৎকারে ইকোনমিস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছিল যে, নির্বাচন নিয়ে তিনি কী প্রত্যাশা করেন। জবাবে শেখ হাসিনা বলেন, আমি এই দেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশ হিসেবে দেখতে চাই।

ইকোনমিস্ট বলছে, আগামী নির্বাচন বিএনপিকে ক্ষমতায় ফেরার পথ দেখাবে না। শেখ হাসিনা একটি স্বাধীন ভোটের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেছেন। তিনি অর্ধ শতাব্দী আগে সেনা শাসনের অধীনে গঠিত বিএনপিকে 'একজন সামরিক শাসক কর্তৃক অবৈধভাবে গঠিত' বলে অভিযুক্ত করেন।

শেখ হাসিনা বলেন, দেশের সবচেয়ে বড় ইসলামি দল পাকিস্তানের সাবেক মিত্র এবং সেই দলের প্রায় সবাই যুদ্ধাপরাধী। আমাদের বক্তব্য হল যে, এমন কোনো দল নেই (আওয়ামী লীগ ছাড়া) যারা সত্যিই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ইকোনমিস্টের বিশ্লেষণ, শেখ হাসিনার শক্ত হাতে সরকার পরিচালনা থেকে দেশ কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তারা আমার ভাইকে, আমার মাকে, মাত্র ১০ বছর বয়সী আরেক ভাইকে হত্যা করেছে। আমার দুই চাচাতো বোন, আমার একমাত্র চাচা, যিনি একজন প্রতিবন্ধী ছিলেন- তাদেরকেও হত্যা করেছে।’

দুর্নীতি বিষয়ে জানতে চাওয়া হলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সামরিক সরকারকে দায়ী করেন শেখ হাসিনা। তিনি পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের অস্তিত্বহীন দুর্নীতির অভিযোগের বিষয়টি তুলে ধরেন।  

দুর্নীতির বিষয়ে প্রশ্নে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, হয়তো নিচের স্তরে দুর্নীতি হয়, কিন্তু আজকাল তেমনটা হচ্ছে না। তারা এটা করার সাহস দেখালে আমি ব্যবস্থা নেব।

যুক্তরাষ্ট্র-চীনের দ্বৈরথের প্রসঙ্গ টেনে পত্রিকাটি লিখেছে, এখন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগ যে, বিনিয়োগের কারণে শেখ হাসিনা যেন চীনকে কাছে না টানে। ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তারাও একই দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। 

শেখ হাসিনা বলেন, আমেরিকা ও চীনের সম্পর্ক তাদের নিজস্ব বিষয়। আমি সেখানে নাক গলাবো কেন? তারা (যুক্তরাষ্ট্র) বলে যে, তারা গণতান্ত্রিক দেশ…কিন্তু আমাদের দেশে তারা তা প্রয়োগ করে না। কেন তারা আমাকে সমর্থন করে না?


একাত্তর/আরবিএস/আরবি 
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর