মালয়েশিয়ায় কাজ না পেয়ে দিশেহারা বহু বাংলাদেশি

আপডেট : ২৭ মে ২০২৩, ০৩:১০ পিএম

লাখ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাবার পর কাজ না পেয়ে দিশেহারা অনেক বাংলাদেশি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, যেসব কোম্পানি তাদের নিয়োগ দিয়েছে তাদেরই দায়িত্ব নিতে হবে। আর এজেন্সিগুলোর দাবি, মালয়েশিয়াকেই প্রতারক এজেন্সিগুলোকে শাস্তির আনতে হবে।

মালয়েশিয়ার পেনাং, জহুরবারু, আমপাংসহ নানা শহরে ভিড় করছে কাজ না পাওয়া বাংলাদেশিরা।

মালয়েশিয়া দূতাবাসের হিসাবে সংখ্যাটা ৪০০ বেশি না হলেও প্রবাসীরা বলছেন এটি কয়েক হাজার। দাবি চুক্তি অনুযায়ী বেতন এবং কাজ না দেবার জন্যই তারা বিক্ষোভ করছেন।

এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজারের বেশি বাংলাদেশি কর্মী গেল ছয় মাসে মালয়েশিয়া গেছেন। যারা বাংলাদেশে ১০১ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে যান। নিয়োগকারী কোম্পানি এবং বাংলাদেশি এজেন্সির মধ্যে রয়েছে মালয়েশিয়ান এজেন্সি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ভুক্তভোগীদের মধ্য অনেক কর্মীই এরই মধ্যে চাকরি পেয়েছেন। বাকিদেরও চাকরির ব্যবস্থা করা হচ্ছে। তবে, যে এজেন্সির মাধ্যমে দেশটিতে গেছে, তাদের এ বিষয়ে দায়িত্ব নেয়া উচিত।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী শ্রমিক আটক

তবে এজেন্সিগুলো বলছে, মালয়েশিয়াকেই প্রতারক এজেন্সিগুলোকে শাস্তির আনতে হবে। কারণ, অনেক এজেন্সির মূল অফিস কুয়ালারামপুরেও আছে। বর্তমানে মালয়েশিয়াতে নতুন কার্যাদেশ দেয়া বন্ধ। তাছাড়া এটাসটেশন বন্ধ আছে এক লাখেরও বেশি মালয়েশিয়াগামীর।

উল্লেখ্য, নতুন করে বিদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে কোটা অনুমোদনের আবেদন গেলো মার্চে স্থগিত করেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। এই বিশেষ প্রক্রিয়ায় যে পরিমাণ বিদেশি কর্মীর কোটা অনুমোদন করা হয়েছে তার চেয়ে কমসংখ্যক কর্মী দেশটিতে কাজ করছে।


একাত্তর/আরএ

৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
বিগত ফ্যাসিবাদী আমলের দুর্নীতি, দুঃশাসন, সিন্ডিকেট ও অনিয়মের কারণে বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। বর্তমান সরকারের ধারাবাহিক ও জোরালো কূটনীতির ফলে...
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর