সাবেক সচিব প্রশান্তের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৪:৪২ পিএম

ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দীর্ঘ অনুসন্ধান শেষে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট’ অভিযোগে সোমবার তার বিরুদ্ধে এ মামলা করেন সংস্থাটির উপপরিচালক মো: মশিউর রহমান। 

দুদকের অভিযোগে বলা হয়েছে, প্রশান্ত কুমার রায় দুদকে স্থাবর অস্থাবর মিলিয়ে এক কোটি ২০ লাখ ৪৯ হাজার ৮১৬ টাকার হিসাব দুদকে পেশ করে। কিন্তু অনুসন্ধানে তার এই হিসাবের বাইরে আরও এক কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।

প্রশান্ত কুমার রায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১৬ সালের ২০ মার্চ থেকে ২০১৭ সালের ১৪ এপ্রিল পর্যন্ত। সেই সময় সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’ থেকে দুর্নীতি ও অর্থ আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পায় দুদক।

আরও পড়ুন: গেন্ডারিয়ার শতবর্ষী পুকুর ভরাটে হাইকোর্টের স্থিতাবস্থা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোটিশের পরিপ্রেক্ষিতে দুদকে নিজের সম্পদ বিবরণী দাখিলও করেন সরকারে এই সাবেক সচিব। ২০১৯ সালের ২৯ অক্টোবর তাকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির তৎকালীন উপপরিচালক জাহাঙ্গীর আলম। 

এরপর আরও অনুসন্ধানের পর মামলার সিদ্ধান্তে আসেন তদন্ত কর্মকর্তা। 


একাত্তর/আরবি 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে সরকার।
দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর