ঝড়ে সঞ্চালন লাইনের ত্রুটিতে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আপডেট : ০৮ জুন ২০২৩, ০২:৪৮ পিএম

চলমান বিদ্যুৎ সঙ্কটের মধ্যেই ঝড়ের কারণে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বুধবার বিকেল পৌনে তিনটায় হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়।

পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) জানিয়েছে, সঞ্চালন লাইন ঠিক করা হয়েছে। রাতের মধ্যে সরবরাহ শুরু হতে পারে।

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির কয়লা-ভিত্তিক কড্ডা কেন্দ্রর একটি ইউনিট থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে দেশে।

পিজিসিবির কর্মকর্তারা জানান, চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে প্রবেশ করছে। রোহনপুরে টর্নেডোর কারণে লাইন ট্রিপ করে। দুই-তিন ঘণ্টার মধ্যে সঞ্চালন লাইন ঠিক হয়ে গেছে। এখন কেন্দ্র চালু হলেই বিদ্যুৎ সরবরাহ চালু হবে।

হঠাৎ করে আদানির সরবরাহ বন্ধের কারণে জাতীয় গ্রিডে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায় বলে জানায় পিজিসিবি।

আরও পড়ুন: দক্ষিণাঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বুধবার দুপুর দুইটায় দেশের বিদ্যুৎ উৎপাদন ছিল ১২ হাজার ৪৬৩ মেগাওয়াট আর লোডশেডিং করতে হয়েছে ২ হাজার ২৩২ মেগাওয়াট। আদানির সরবরাহ বন্ধ হওয়ায় বেলা তিনটায় উৎপাদন কমে দাঁড়ায় ১১ হাজার ৬১০ মেগাওয়াটে। লোডশেডিং বেড়ে দাঁড়ায় তিন হাজার ১৪২ মেগাওয়াট।


একাত্তর/জো

দেশের সাত বিভাগে এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। ঈদের টানা সাত দিনের সরকারি ছুটিতে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির...
বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ভারতের আদানি গ্রুপকে সিঙ্গাপুরে সালিশি আদালতে মামলা না চালানোর আদেশ দিয়েছে হাইকোর্ট।
চার জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর