ন্যায়বিচার নিশ্চিতে বিচার বিভাগকে তৎপর হতে বললেন রাষ্ট্রপতি

আপডেট : ০৮ জুন ২০২৩, ১০:৩৮ পিএম

জনগণ যাতে স্বল্প সময়ে ন্যায়বিচার পায় সে লক্ষ্যে বিচার বিভাগকে আরও বেশি তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত সদস্যের এক প্রতিনিধি দল ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২২’ পেশ  করার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এক ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলাকারীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে বিচারাধীন মামলাগুলি হ্রাস করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার সর্বাত্মক প্রয়াস চালানোর পরামর্শ দেন। 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করে স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের বিচার বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে। 

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি প্রতিবেদনের বিভিন্ন দিক এবং সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় তিনি নিম্ন ও উচ্চ আদালতের বিচার স্বল্পতা ও অবকাঠামো সমস্যার কথাও তুলে ধরেন। 

বিচার বিভাগ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে কাজ সম্পাদন করতে পারে, সেই লক্ষ্যে সার্বিক সহযোগিতা প্রদানের ও আশ্বাস দেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ নেই: রুশ রাষ্ট্রদূত

প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হয়ে রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।


একাত্তর/জো

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।...
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও টেকসই ও সুদৃঢ় করতে গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টন ও অন্য অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজন মারা গেছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তাদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার এবং দেশের ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।
বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর