বিএনপি ভোট বর্জন করলেও জনগণ করেনি: তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৪:১৬ পিএম

'বরিশাল ও খুলনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি। ভবিষ্যতে বিএনপি ভোট বর্জন করলেও, জনগণ ব্যাপকভাবে নির্বাচনে অংশ নেবে', এমনটাই বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দেশে বিদেশে অনেক সহিংসতা হয়। সেই তুলনায় গতকাল দুটি স্থানে মডেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতারা অকারণেই নানা অভিযোগ করছে বলেও জানান তথ্যমন্ত্রী। 

বরিশালে বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে, সে ব্যাপারে তদন্ত চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ঘটনার কোনো প্রভাব ভোটে পড়েনি। তবে যে বা যারাই এটি করুক না কেন, নির্বাচন কমিশন ও প্রশাসন সেটি তদন্ত করছে। যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। তবে একজন প্রার্থীকে আঘাত করা সমীচিন নয়। দায়ীদের শাস্তির ব্যবস্থা করতে নির্বাচন কমিশন এবং প্রশাসন কাজ করছে। 

ইসলামী আন্দোলনের ভোট বর্জনের ঘোষণা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন দ্বিতীয় অবস্থানে থাকলেও দুই সিটি নির্বাচনে তাদের সঙ্গে যারা প্রতিযোগিতা করেছে, তারা প্রায় তিনগুণ বেশি ভোট পেয়েছে। তাই তারা আগেভাগেই বুঝতে পেরেছে আগামী নির্বাচনেও তাদের কোনো পাত্তা নেই। তাই পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

খালেদা জিয়ার কারামুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়নি, তার শাস্তিও মওকুফ হয়নি। প্রধানমন্ত্রীর নিজ এখতিয়ারে তাকে কারাগারের বাইরে অবস্থানের অনুমতি দেয়া হয়েছে। তিনি আদালতের রায়ে দণ্ডিত আসামি। তবে তাকে মুক্তি দেয়ার বিষয়টি আদালতের এখতিয়ার।


একাত্তর/এআর

সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। এতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পাবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 
ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নির্দেশনা অনুযায়ী খুলনা বিভাগে খোলা হয়েছে বিভাগীয় মনিটরিং সেল। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর