শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: ডা. জাহিদ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’ (বিলস)-এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের ঘাম ও শ্রমের ওপর ভিত্তি করেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাই তাদের সার্বিক কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। 

এই প্রসঙ্গে তিনি শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রাকে টার্গেট বানিয়ে কোনো শ্রম সংগঠন যেন উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি না করে। কোনো দাবি-দাওয়া থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন তিনি।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের জন্য ন্যায়বিচার, নিরাপত্তা ও উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, শ্রমজীবী মানুষের সার্বিক অধিকার রক্ষায় সরকার খুব দ্রুতই বেশ কিছু যুগোপযোগী ও শ্রমবান্ধব নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। 

মাহাদী আমিন বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো দয়া বা অনুগ্রহ নয়, এটি তাদের মৌলিক প্রাপ্য অধিকার। সরকার এই অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।

একাত্তর/এসি
মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং সামাজিক সমস্যা নিরসনে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সমাজে ঘটে যাওয়া...
রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের তৎকালীন আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। প্রতিবেদন জমা না দেয়ায় ৭ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করেছে আদালত। এ...
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থগিত থাকা ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আগামী ৭ নভেম্বর থেকে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে...
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, স্মৃতির বন্ধন পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক সহযোগিতার দৃঢ় প্রত্যয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আওয়ার লেডি অব...
পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে নিয়ে ‘মিথ্যা, বানোয়াট ও মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর