সারাদেশে মে মাসে দুর্ঘটনায় নিহত ৫২৭

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৩:৪২ পিএম

গত মে মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৫২৭ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৭৭৯ জন।

বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর মনিটরিং করে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে মে মাসে ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত এবং ৭৬৯ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌপথে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম সড়ক ঘটেছে সিলেট বিভাগে।

এই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮১ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন। যা মোট নিহতের ৩৮ দশমিক ৬৭ শতাংশ ও আহতের ১৪ দশমিক ৮২ শতাংশ।

দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত যাত্রী বহন, যাত্রীদের অসতর্কতা, মহাসড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল, অদক্ষ চালক, মহাসড়কের নির্মাণ ত্রুটি ও যানবাহনের ত্রুটিসহ বেশ কিছু বিষয় উল্লেখ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।


একাত্তর/এআর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসায় আর্থিক অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আবেদন চাওয়া হয়েছে। 
দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয়, বরং বিশৃঙ্খলা ও নিয়ম না মানা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু মহলের তথ্য গোপনের অভিযোগকে সরকার অপপ্রচার হিসেবে প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর