সাংবাদিক নাদিম হত্যায় মানবাধিকার কমিশনের উদ্বেগ

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৮:০২ পিএম

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রব্বানী নাদিম নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। 

এক বিবৃতিতে বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতনের এমনকি হত্যার ঘটনা সম্প্রতি উদ্বেগজনক ভাবে বেড়েছে বলে কমিশন লক্ষ্য করছে।

‘নিহত সাংবাদিক গোলাম রব্বানির ওপর হামলাকারীরা যেই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায় কমিশন।’ 

পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বুধবার রাতে বকশীগঞ্জের পাথাটিয়া এলাকায় ১০ থেকে ১২ জন সন্ত্রাসী নাদিমের ওপর হামলা চালায়। হামলায় নাদিম অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

নাদিমের পরিবারের অভিযোগ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর এ হামলা চালিয়েছে।

নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, মাহমুদুল আলম বাবুর লোকজনরা নাদিমের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। 

আরও পড়ুন: জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপকর্ম নিয়ে নাদিমসহ আমরা কয়েকজন নিউজ করেছিলাম। তারপর থেকেই তিনি ক্ষিপ্ত হয়ে আছেন আমাদের ওপর। পরে আমাদের নামে ডিজিটাল আইনে মামলাও করেন তিনি। সেই মামলা গতকাল ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছেন। এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল। এর দুই তিন ঘণ্টা পর রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে নাদিমের ওপর হামলা হয়।


একাত্তর/আরবি 

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য বলা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বুধবার (৫ মার্চ) জেনেভায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য...
দেশের বর্তমান বাস্তবতায় মৃত্যুদণ্ডের বিধান রহিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, যে ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার তরুণ নিহত হয়েছে, তাদের বিচারকে...
ঢাকায় অফিস খুলবে জাতিসংঘের মানবাধিকার কমিশন, ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর