নিরাপত্তার পাশাপাশি জনসংযোগও গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৭:৩৬ পিএম

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের কথাও মাথায় রাখতে পিজিআরকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রাষ্ট্রপতি বলেন, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে ভিভিআইপিদের জন্য সর্বাত্মক, সমন্বিত ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। তবে জনগণ থেকে বিচ্ছিন্ন করে নয়। নিরাপত্তার সঙ্গে সঙ্গে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব একদিকে যেমন গৌরবময়, তেমনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর।

মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদর দফতরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পিজিআরকেও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যুগোপযোগী প্রশিক্ষণ ও কৌশলগত উৎকর্ষ অর্জন করার উপদেশ দেন রাষ্ট্রপতি। 

তিনি বলেন, পিজিআরের প্রতিটি সদস্যকে হতে হবে আরও চৌকস ও দক্ষ, যাতে উদ্ভূত যে কোনো পরিস্থিতি তাৎক্ষণিক দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারেন।

এসময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মান ও স্বকীয়তা বজায় রেখে রেজিমেন্টের অর্জিত গৌরব সমুন্নত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

পিজিআরকে সেনাবাহিনীর একটি বিশেষায়িত অংশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো দায়িত্ব নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালন করতে সক্ষম হবে। পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একটি কেক কাটেন। এর আগে রাষ্ট্রপতি কোয়াটার গার্ড পরিদর্শন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন এবং ফটোসেশনে অংশ নেন।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, পিজিআর কমান্ডার এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবর: বাসস

একাত্তর/এআর

যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর