ভোট নিয়ে কোনো উদ্বেগের কথা বলেনি ইইউ: কাদের

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৮:৫৩ পিএম

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এখানে লুকোচুরির কিছু নেই। সংবিধান অনুযায়ী দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে ইইউকে জানানো হয়েছে। যদিও তত্ত্বাবধায়ক সরকার বা ভোট নিয়ে কোন উদ্বেগের কথাই বলেননি ইইউ রাষ্ট্রদূত। 

সোমবার দুপুরে চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা জানান। 

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে ইইউ রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। তাছাড়া আগামী নির্বাচন যে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, সেটি আবারও তাদের জানানো হয়েছে।

তিনি বলেন, বৈঠকে জানানো হয়েছে, নির্বাচনে পর্যবেক্ষক আসবেন, পর্যবেক্ষণ করবেন। ভিয়েনা কনভেনশন নীতিমালা অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করবেন। আমাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ তাদের স্বাগত জানাবে।

তত্ত্বাবধায়ক সরকার বা সংসদ বিলুপ্তিসহ অন্য বিষয় নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সময় শেখ হাসিনার নেতৃত্বে সরকার থাকবে। এই সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে এবং নির্বাচনে সহায়তা করবে। দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। এবং সেটি হবে সংবিধান অনুযায়ী। 

image


অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে ইইউ’র সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৈঠকের পর বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ওয়েট অ্যান্ড সি। অনেক কিছুই জানতে পারবেন।

বৈঠকের বিষয়ে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ। এদেশের নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহ আছে। সে জন্য ছয় সদস্যের প্রতিনিধি দল এসেছে। নির্বাচন নিয়ে দলটি বিভিন্ন রাজনৈতিক দল ও নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনা করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের নির্বাচনি অনুসন্ধানী মিশন রোববার ভোরে ঢাকায় এসে পৌঁছায়। ২৩ জুলাই পর্যন্ত দুই সপ্তাহের সফরে ইইউ প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।

আরও পড়ুন: দায়িত্ব নিয়ে মতপ্রকাশের স্বাধীনতার চর্চা করুন: প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের আগে সকাল ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে ঘণ্টাখানেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর প্রতিনিধি দলের সদস্যরা জাতীয় মানবাধিকার কমিশনে যান।


একাত্তর/এসি/এআর

আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ বুধবার (১৩ মে) শুরু হচ্ছে।
চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা...
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর