সরকারি কর্মচারীদের করছাড় সুবিধা বাড়লো

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৮:০৮ পিএম

সরকারি কর্মচারীদের করছাড়ের সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে জানিয়েছে, সরকারি কর্মচারীরা মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আর আয়কর দিতে হবে না।

নতুন আয়কর আইনের আলোকে গতকাল মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। সরকারি কর্মচারীরা বেশ কিছু ক্ষেত্রে করছাড় সুবিধা পেয়ে আসছেন, তবে এবারের প্রজ্ঞাপনে এর পরিধি আরও বাড়ানো হয়েছে।

এতদিন সরকারি কর্মচারীরা যেসব খাতে করছাড় পেতেন, তা ছিলো: বাড়িভাড়া মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হয় না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা এক লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই।

অবশ্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় এমন ছাড় সব চাকরিজীবী করদাতা পান। এছাড়া সরকারি কর্মচারীদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরও আছে বৈশাখী ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএডিএ।

তবে নতুন আইনে বলা হয়েছে, বাড়িভাড়ার ক্ষেত্রে এক তৃতীয়াংশ বা ৪ লাখ ৫০ হাজার টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।

গতকাল সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদানের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিরত সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীরা ন্যুনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীরা ন্যুনতম ৫০০ টাকা পাবেন।


একাত্তর/জো

চট্টগ্রাম কাসটমস হাউসে আটকে থাকা নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রতিটি মন্ত্রণালয়ের অনেক বড়সংখ্যক কর্মকর্তা-কর্মচারী, যাদের বেতন করযোগ্য, তারা ট্যাক্স কাটেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
আবারও ছুটির ফাঁদে দেশ। আসছে শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা।
দেশের সকল সরকারি কর্মচারীদের চিকিৎসায় অনুদান মঞ্জুরির হার পুনর্নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ থেকে বেড়ে তিন লাখ টাকা করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর