মেয়াদ বাড়লো রাষ্ট্রপতির প্রেস সচিবের

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:৪৪ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে মো. জয়নাল আবেদীনকে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জয়নাল আবেদীনকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগের চুক্তির ধারাবাহিকতায় গত ১১ জুলাই থেকে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিতে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে জয়নাল আবেদীন।

২০১৫ সালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিবের দায়িত্ব পান জয়নাল আবেদীন। ২০১৯ সালে চাকরির বয়স শেষ হলে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই পদে রাখা হয়।

দায়িত্বে থাকতেই রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হন তিনি।

চলতি বছর ৪ জানুয়ারি বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নাল আবেদীনের নিয়োগের মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছিল।


একাত্তর/কেএসএইচ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর