জুলাইয়ে ১৮০ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৯৫

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৫:৪৯ পিএম

গত জুলাই মাসে ৫০৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৭৬ জন নিহত এবং এক হাজার ৫৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৮০টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৫ জন।  

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংগঠনটি। 

যাত্রী কল্যাণ সমিতি বলছে, জুলাই মাসে রেলপথে ৪৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৮ জন নিহত এবং পাঁচ জন আহত হন। নৌ-পথে ১৬টি দুর্ঘটনায় ২১ জন নিহত, ১৫ আহত এবং নিখোঁজ রয়েছেন ৩৮ জন। সড়ক, রেল ও নৌ-পথে ৫৬৮টি দুর্ঘটনায় ৬৪৪ জন নিহত এবং এক হাজার ৭৫ জন আহত হয়েছেন।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 

এতে বলা হয়, জুলাইয়ে ১৮০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৫ জন নিহত, ১২২ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৫ দশমিক ৬৪ শতাংশ, নিহতের ৩৮ দশমিক ৬১ শতাংশ এবং আহতের ২৪ দশমিক ১৫ শতাংশ।

জুলাইয়ে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৫৭টি সড়ক দুর্ঘটনায় ১৭৩ জন নিহত এবং ২৭১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। ২৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮ এবং আহত হয়েছেন ১৩৮ জন।

সড়ক দুর্ঘটনার কবলে পড়া ৭৩১টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৫ দশমিক ৯৯ শতাংশ মোটরসাইকেল, ২২ দশমিক ৮৪ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৮ দশমিক ৭৪ শতাংশ বাস, ১৫ দশমিক ৩২ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৫ দশমিক ৭৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৪ দশমিক ৫১ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক ৮৩ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

মোট দুর্ঘটনার ৫৪ দশমিক ৫ শতাংশ গাড়ি চাপা দেয়ার ঘটনা, ২৬ দশমিক ৭৩ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৩ দশমিক ৬ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৫ দশমিক ৫৪ শতাংশ বিবিধ কারণে, শূন্য দশমিক ৩৯ শতাংশ গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে এবং শূন্য দশমিক ১৯ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটে।

জুলাই মাসে সংঘঠিত মোট দুর্ঘটনার ৩৮ দশমিক ৬১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০ দশমিক ৬৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪ দশমিক ১৫ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। 


একাত্তর/কেএসএইচ

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসায় আর্থিক অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আবেদন চাওয়া হয়েছে। 
দুর্ঘটনার মূল কারণ রাস্তার অভাব নয়, বরং বিশৃঙ্খলা ও নিয়ম না মানা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু মহলের তথ্য গোপনের অভিযোগকে সরকার অপপ্রচার হিসেবে প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর