পেট্রোবাংলায় চুরি, যা ভাবছেন জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম

পেট্রোবাংলা কার্যালয় থেকে চুরি হয়েছে সংস্থাটির চেয়ারম্যানের ল্যাপটপ। চুরি হয়েছে আরও কয়েকজন কর্মকর্তার দপ্তরের কাগজপত্র ও নগদ টাকা। রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোন চক্র এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে মনে করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সাথে কর্মকর্তাদের অবহেলাকেও দায়ী করেন তিনি।

দেশের তেল-গ্যাস অনুসন্ধান উৎপাদন ও বিপণন কোম্পানিগুলোর প্রধান কেন্দ্র পেট্রোবাংলা। গত ২৭ আগস্ট প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার দপ্তর থেকে বিভিন্ন রকমের জিনিসপত্র চুরি হয়। ঘটনার দু’দিন পর ২৯ আগস্ট আবারও চুরি।

এবার খোদ চেয়ারম্যানের ল্যাপটপ, পরিচালক অর্থ ও সংস্থাপন বিভাগের মহাব্যবস্থাপকের দপ্তর থেকে জিনিসপত্র খোয়া যায়।

জ্বালানি মন্ত্রণালয়ের বিশেষ নিরাপত্তায় থাকা এই প্রতিষ্ঠানটিতে এর আগেই নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হলেও সেটি করা হয়নি। এই ঘটনায় রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো চক্র জড়িত কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তাদের বহুবার বলা হয়েছে। নানানভাবে ষড়যন্ত্র হচ্ছে। যেহেতু সামনে নির্বাচন, সরকারকে চাপে ফেলার জন্য একটা মহল এসব করে থাকতে পারে।

নিরাপত্তার কথা বলে পেট্রোবাংলার তথ্য সম্ভার কাউকে দেখার সুযোগ দেয়া না হলেও, সেখান থেকে কয়েক বস্তা নথি হারানো গেছে বলে জানান জ্বালানি বিশেষজ্ঞ মকবুল-ই-ইলাহী চৌধুরী। এবারের চুরিকে সেই ঘটনার ধারাবাহিকতা বলে মনে করছেন তিনি।

জ্বালানি বিশেষজ্ঞ মকবুল-ই-ইলাহী চৌধুরী বলেন, কয়েক বস্তা ডেটা চুরি হয়েছে। সেগুলো এখন কালেক্ট করতে কতো মিলিয়ন ডলার খরচ করতে হবে, আমি জানি না। তদন্ত করে শুনেছি, এগুলো নাকি ছড়ানো-ছিটানো ছিলো- সুইপাররা নিয়ে বস্তায় করে বিক্রি করছে। এমন একটা সিকিউর জায়গা থেকে কিছু হারানো কি বাইরে থেকে লোকজন এসে করেছে?

এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি বলেও জানান তিনি।

 

একাত্তর/আরএ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
শিল্পে গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। এছাড়া কমিশনের আরও ৫ সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন বর্তমান কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য মো. আমিনুল...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর