ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম

বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলা বাতিলের সুযোগ নেই বলে আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী আরও বলেছেন, এ সংক্রান্ত বিষয়ে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

ডিএসএ বাতিল করে সাইবার নিরাপত্তা বিল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে গেজেট হলে বিলটি আইনে পরিণত হবে। নতুন আইনে বলা হয়েছে, ডিএসএতে ইতোমধ্যে দায়ের করা মামলাগুলো চলমান থাকবে।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান তার প্রশ্নে জানতে চান, বাতিল হওয়া ডিএসএ অপপ্রয়োগে যারা বিভিন্ন ধরণের হয়রানি, জেল জুলুমের শিকার হয়েছে; এখনো অনেকেই কারাগারে আছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা; একই সঙ্গে বিষয়গুলো কিভাবে নিষ্পত্তি করা হবে তাও আইনমন্ত্রীর কাছে জানতে চান মোকাব্বির খান।

জবাবে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত মামলা বাতিল করার সুযোগ নেই এবং এ সংক্রান্তে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না।

ব্যাখ্যা দিয়ে আনিসুল হক বলেন, আইনের অবস্থান হলো যেসব অপরাধ পুরোনো আইনে করা হয়েছে, সেই পুরোনো আইনে যে শাস্তি, সেই শান্তি অপরাধীকে আদালত প্রদান করবে। আমাদের সংবিধানের ৩৫ অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ সংক্রান্ত যে বিধান রয়েছে তাতে উল্লেখ করা হয়েছে- ‘অপরাধের দায়যুক্ত কার্যসংঘটনকালে বলবৎ ছিল, এইরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাইবে না এবং অপরাধ সংঘটনকালে বলবৎ সেই আইনবলে যে দণ্ড দেওয়া যাইতে পারিত, তাঁহাকে তাহার অধিক বা তাহা হইতে ভিন্ন দণ্ড দেওয়া যাইবে না।'

ডিএসএ বাতিল করে সাইবার নিরাপত্তা আইন করার বিষয়টি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে রহিতকরণ ও হেফাজত সংক্রান্ত বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীন দায়েরকৃত অভিযোগ ও তদসংক্রান্ত অন্যান্য কার্যক্রম বা সূচিত কোনো কার্যধারা বা দায়েরকৃত কোনো মামলা বা আপিল যেকোনো পর্যায়ে অনিষ্পন্ন থাকলে উক্ত কার্যধারা বা আপিল এমনভাবে চলমান থাকবে যেন তা সাইবার নিরাপত্তা আইনের অধীন সূচিত বা দায়েরকৃত।’

কেএসএইচ
সংবিধানের সব নিয়মকানুন মেনেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও জানান, সরকারের অংশ হিসেবে...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
দেশে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে আরও ১২টি জেলায় ডিজিটাল জামিননামা বা ‘ই-বেইলবন্ড’ সিস্টেম চালু করা হয়েছে। এর আগে প্রথম ধাপে ১৬টি জেলায় এই প্রযুক্তিভিত্তিক সেবা...
জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও বিচারপতিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সর্বজনীন মতামতের আলোকেই সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর