পাঁচ বছরের মধ্যে বিদ্যুতের তার মাটির নিচে নেয়া হবে: প্রতিমন্ত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম

নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকাসহ দেশের বড় শহরগুলোর বিদ্যুৎ সংযোগ ও সঞ্চালনের তার মাটির নিচে নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 

বৃহস্পতিবার বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসির ধানমন্ডি এলাকার ‘আন্ডারগ্রাউন্ড কেবলিং’ প্রকল্পের অগ্রগতি দেখতে গিয়ে তিনি একথা বলেন। 

চায়না এক্সিম ব্যাংকের মাধ্যমে প্রায় ২০ হাজার কোটা টাকা ব্যয়ে চীনের প্রতিষ্ঠার টিবিইএ ডিপিডিসির পুরো বিতরণ এলাকার বিদ্যুৎ লাইন মাটির নিচে নেয়ার কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন,  আগামী দুই বছরের মধ্যে রাজধানীর সব বিদ্যুৎ লাইন মাটির নিচে নেয়া হবে। এর ফলে দুর্ঘটনার হার কমবে। ঝড়বৃষ্টিতেও লাইন ক্ষতিগ্রস্ত হবে না। 

এর ফলে নিরবচ্ছিন্নভাবে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, আর আগামী পাঁচ বছরের মধ্যে মাটির নিচে নেয়া হবে দেশের বড় বড় শহরগুলোর বিদ্যুৎ লাইন।

প্রকল্পের আওতায় ঢাকার ধানমন্ডি ও নারায়ণগঞ্জ শহরে মাটির নীচ দিয়ে বিদ্যুতের লাইন বসানোর কাজ চলছে। ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের ১৯০ কিলোমিটার সড়কে এ কাজ করা হবে। ১ লাখ ১৫ হাজার গ্রাহক সেবা পাবেন।

পাইলটিং কাজের অংশ হিসেবে ধানমন্ডির ৩, ৬, ৭/এ, ১১/এ সড়কে বিদ্যুৎ সরবরাহের লাইন মাটির নিচে স্থাপন করা হচ্ছে। আবাসিক এ এলাকাকে চারটি ভাগে ভাগ করে কাজ করছে ডিপিডিসি। 

বিদ্যুতের তার ভূগর্ভস্থ করা বিষয়ক ডিপিডিসির প্রকল্প অনুমোদন পায় ২০২০ সালে। প্রকল্পের মেয়াদ ছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে স্থবির হয়ে যায় কাজ। পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে বাস্তবায়নের সময় ধরা হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৬০০ কোটি টাকা। চীন সরকারের সঙ্গে জিটুজি পদ্ধতিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাইলটিংয়ে সফলতা মিললে বড় পরিসরে কাজ করবে সরকার।

আরবি
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসমূহের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর