পাবনায় ৫০০ শয্যার হাসাপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতির

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

৫০০ শয্যা বিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভিত্তিপ্রস্তর স্থাপন  করে এক বিশেষ মোনাজাতেও অংশ নেন।

রাষ্ট্রপ্রধান অতি দ্রুত এই হাসপাাতালের নির্মাণ কাজ শুরু করতে স্বাস্থ্য বিভাগ, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন বাসসের এক খবরে জানানো হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, আজ ঈদে মিলাদুন্নবী, আমরা যারা মুসলমান ধর্মাবলম্বী তাদের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। আজ আবার জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।

তিনি প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ও দীর্ঘায়ু কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আজকের দিনটি পাবনাবাসীর জন্য মহেন্দ্রক্ষণ। প্রধানমন্ত্রীর জন্মদিনে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমি আনন্দিত।’

তিনি বলেন, একটি মেডিক্যাল কলেজ তখনই স্বয়ংসম্পূর্ণ হয় যখন তার সাথে একটি আধুনিক হাসপাতাল থাকে। হাসপাতালটি নির্মাণের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। ২০০৮ সালে পাবনা মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি শুরু হয়। এরপর থেকে কেউ এটি (হাসপাতাল) নিয়ে মাথা ঘামায়নি, চিন্তাও করেনি। 

এসময় রাষ্ট্রপতির ছেলে মো. আরশাদ আদনান, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সহ বেসামরিক, সামরিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি বুধবার বিকেলে ঢাকা থেকে পাবনা যান। পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করেন।

রাষ্ট্রপতি শুক্রবার ঢাকা ফিরবেন।

কেএসএইচ
যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর